বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মৌলভীবাজারে সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু

  |   সোমবার, ২৭ মে ২০১৯   |   প্রিন্ট   |   ১৩৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু

মৌলভীবাজার জেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।

তিনি কুলাউড়া উপজেলার কৃতিসন্তান ও সাবেক সংসদ সদস্য, কৃষকলীগের সভাপতি আব্দুল জব্বারের ছেলে। রবিবার সিলেটভিউকে সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জানা যায়, বুধবার (২৯ মে) ভোরে তিনি সড়ক পথে মৌলভীবাজার আসবেন। ওইদিন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিবেন। বিকেলে পিতা সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারসহ পরিবারের অন্যান্য মরহুম সদস্যদের কবর জিয়ারত করবেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ ১৫ আগস্টের সকল শহীদ ও পিতা মরহুম আব্দুল জব্বার, মা মরহুমা আয়েশা বেগম, দাদা আব্দুল মতিন ও দাদী শমিতা বানুর স্মরণে মিলাদ ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করবেন।

পরদিন আবু জাফর রাজু কুলাউড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন।

পরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। ৪ জুন থেকে কুলাউড়া উপজেলা আলালপুরে নিজ বাড়িতে সাধরণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সফর শেষে ৭ জুন মৌলভীবাজার জেলা ত্যাগের কথা রয়েছে তাঁর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস