রবিবার ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীকে অর্ধনগ্ন করে পেটানো সেই মোলাইম আটক

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১৮ মে ২০১৯   |   প্রিন্ট   |   ২৮১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীকে অর্ধনগ্ন করে পেটানো সেই মোলাইম আটক

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ওমান প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী (৩৫)-‌কে অর্ধনগ্ন করে ব্যাপক লাঠিপেটা ও নির্যাতনের ঘটনায় মোলাইম খান (৪৫)-কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মে ) তাকে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।  রবিবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে জানিয়েছে পুলিশ।  এর আগে গত শুক্রবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটককৃত মোলাইম খান বরমচাল ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত সরল খানের ছেলে।

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মোলাইম খানের ঘরে দুই স্ত্রী  রয়েছে ও ৬ সন্তানের জনক সে। এছাড়াও তিনি আরো দুই নারীকে বিয়ে করেছিলেন। কিছুদিন সেই দুই স্ত্রী পরে তাকে ছেড়ে যান। এলাকায় মোলাইম খানের একাধিক বিয়ে করার প্রবণতার ব্যাপারে ব্যাপক গুঞ্জন রয়েছে। সর্বশেষ প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীকে জালিয়াতির মাধ্যমে বিয়ের কাগজ তৈরী করে নিজেকে ওই প্রবাসীর স্ত্রীর স্বামী দাবি করে প্রায়ই উত্যোক্ত এবং নির্যাতন করতো।গত ১৩ মে (সোমবার) উপজেলার বরমচালে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা করেন বিয়ে পাগল মোলাইম খান ।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী কুলাউড়া থানায় পরের দিন একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগের পাশাপশি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে কুলাউড়া থানা পুলিশ মোলাইমকে আটকের জন্য তৎপরতা বাড়িয়ে দেয়।  এরই একপর্যায়ে শুক্রবার গভীর রাতে তাকে আটক করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একদল পুলিশ।

এবিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে করা হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস