শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, সুস্থ ৮৪ শতাংশ

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ১০৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, সুস্থ ৮৪ শতাংশ

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে চলতি বছর রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ৫০ হাজার ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড গড়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৬ আগস্ট পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছের ৪০ জন।

সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত মাত্র ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি রোগীকে এ হিসাবে দেখানো হয়। কিন্তু বাস্তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণ বেশি! সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র ৪০ জন বলা হলেও বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য অনুসারে এ সংখ্যা কমপক্ষে দ্বিগুণ।

তবে আশার কথা হলো ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৫০ হাজার রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার জানান, গতকাল ১৫ আগস্ট সকাল ৮টা থেকে আজ ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭১৯ জন। তাদের মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৭৫৯ ও বিভাগীয় শহরে আক্রান্ত ৯৬০ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস