সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

২৫ বছর পর রাজনগরে আ.লীগের নতুন কমিটি

রাজনগর প্রতিনিধি   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৫ বছর পর রাজনগরে আ.লীগের নতুন কমিটি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে মিছবাহুদ্দোজাকে সভাপতি এবং মিলন বখতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রাজনগর সরকারী কলেজ মাঠে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীর সরব উপস্থিতিতে শনিবার সুষ্ঠু ভাবে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় কাউন্সিলরদের নিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশন হয়।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিগত ১৯৯৪ সালে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। এছাড়াও মাঝে কয়েকবার সম্মেলনের উদ্যোগ নিলেও নানা কারণে যথা সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

শনিবার সকাল ১০টায় রাজনগর সরকারি কলেজে উক্ত সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আছকির খানের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিছবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, যগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল হোসেন প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজাকে সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস