শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

স্বাভাবিক হচ্ছে চীন, ১৩টি প্রদেশ সম্পূর্ণভাবে করোনামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৮ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাভাবিক হচ্ছে চীন, ১৩টি প্রদেশ সম্পূর্ণভাবে করোনামুক্ত

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিরুদ্ধে লড়াই করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে চীন। ঠিক একই সময়ে আমেরিকার সব প্রদেশেই ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

ইয়াং নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধৃত করে আলজাজিরা বুধবার তাদের অনলাইন সংস্করণে লিখেছে, গত দুই মাস চীনের অধিকাংশ মানুষ ঘর থেকে বের হননি। এখন তারা বাজার থেকে শুরু করে পার্কের মতো জায়গায় যাচ্ছেন।

‘এই ৭০ বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি। বিশ্বাস করুন এই অবস্থায় পড়িনি,’ ইয়াং দীর্ঘদিন পর ‘প্রিয়’ লেকে মাছ ধরতে গিয়ে এভাবে পরিস্থিতির বর্ণনা দেন, ‘এখনো আমরা বেঁচে আছি! নতুন বছর শুরু হওয়ার পর এই প্রথম আমি মাছ ধরতে এলাম। ‍দুঃখের দিন শেষ হয়েছে বলে ভালো লাগছে।’

গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাসে চীনেই শুধু মারা গেছে ৩ হাজার ২৪১ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪ জন।

গত সোমবার জানা যায়, ভয়াবহ এই অবস্থা পেরিয়ে ১৪১ কোটির বেশি জনসংখ্যার দেশ চীনের ১৩টি প্রদেশ সম্পূর্ণভাবে করোনামুক্ত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস