বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সুনামগঞ্জে আবারো  ভুয়া ডিবি পুলিশ আটক

ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে আবারো  ভুয়া ডিবি পুলিশ আটক

দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি দেকিয়ে প্রতারনা করে আসছিল এক ভুয়া ডিবি পুলিশ, অবশেষে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত ওই প্রতারকের নাম মো. আতিকুর রহমান আতিক (৩০)। সে পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

বুধবার  দুপুরে গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি চৌকশদল এসআই আমিনুলের নেতৃত্বে  এএসআই মনির হোসেন সহ সঙ্গিয় ফোর্স নিয়ে শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে  ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকারী মো. আতিকুর রহমান আতিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা রুজু করা হয়।

আটককৃত আতিকুর রহমান আতিক দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদের সাথে প্রতারনা করে  আসছিল বলে ডিবি সূত্রে জানা গেছে।

গোয়েন্দা পুলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন  ভুয়া ডিবি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস