শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সুনামগঞ্জের তাহিরপুরে ডিপজলকে দেখতে জনতার ঢল

সুনামগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০১ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জের তাহিরপুরে ডিপজলকে দেখতে জনতার ঢল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে এক নজর দেখতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ঢল নামে। আর জনতার সেই ঢল সামলাতে হিমসিম খেতে হয়েছে তাহিরপুর থানা পুলিশকে।

রোববার (১ মার্চ) দুপুরে ঢাকা থেকে আরআর এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন মনোয়ার হোসেন ডিপজল।

এসময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উৎসুক জনতাকে সামলাতে কাজ করে। পরে ডিপজল উৎসুক জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানা যায়, মনোয়ার হোসেন ডিপজল তাহিরপুর উপজেলার বড়দল (উ.) ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি উপজেলার বারহাল গ্রামে আসেন। আগামীকাল সোমবার (২ মার্চ) তিনি তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্পটে ঘুরে দেখবেন।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের ১৫ জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্ম নেয়া ডিপজলের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিলো নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। ‘হাবিলদার’-এও নায়ক ছিলেন। এরপর দীর্ঘ বিরতি। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’র (১৯৯৮) মাধ্যমে ডিপজল ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে আলোচনায় আসেন। তখন ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর খলনায়ক হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবার ছেদ পড়ে।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির চার অভিনয়শিল্পী ২০০৪ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবি দিয়ে নতুনরূপে হাজির হন ডিপজল। উপহার দেন ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’ প্রভৃতি ছবিগুলো। এ সময়ের ডিপজলের কাজগুলো চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এ সময়েই গল্পের মূল চরিত্রে অভিনয় করে সুস্থধারা ও ব্যবসাসফল ছবিতে অবদান রাখতে সক্ষম হন ডিপজল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস