রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

সিলেট সদরে আউশ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট সদরে আউশ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ইদ্রিছ আলী :: সিলেট সদর উপজেলায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মাঠে মাঠে শুরু  হয়েছে পাকা ধান কাটা। ফলে ব্যস্ততা বেড়েছে গ্রামের কৃষক-কৃষিনির।

শুক্রবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় এ দৃশ্য। বেশি ধান উৎপাদন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

সদর উপজেলার প্রতিটি গ্রামের বাড়ির উঠোনও ভরে আছে  ধানের পারা। আবার অনেক জায়গায় ধান মাড়াইয়ের পর তা রোদে শুকাতে দেখা গেছে।

আলকাছ, জামাল, সুনাই, হেলাল, আলালসহ সদর উপজেলার একাধিক কৃষক বলেন, বোরো ধান ঘরে তোলার পর আমন চাষের আগে বেশিরভাগ জমি প্রায় ২ থেকে ৩ মাস পরে থাকে। এই সময় মাঝে কিছু কৃষকরা আউশজাতের ধান আবাদ করে ফলন ঘরে তুলেন। পর আবার রোপা আমন ধান চাষ করেন। গত বছরের তুলনায় এ বছর আউশ ফলন ভালো হয়েছে। সারা বছরে উৎপাদিত ফসলের মধ্যে বাড়তি ফসল। যা থেকে বাড়তি আয় আসবে।

সদর উপজেলা কৃষি  কর্মকর্তা রাকিবুল হাসান জানায়,  ছয় হাজার ২৩০ হেক্টর জমিতে  আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সব কিছু ঠিক থাকলে উপজেলায় চব্বিশ হাজার ৭২৬ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হবে।

তিনি আরো বলেন, আউশ ধান কম সময় ও কম খরচে আবাদ হয়ে থাকে। এছাড়া রোগ বালাই তেমন হয়না। যার কারণে কৃষকরা আউশ ধানের আবাদ করতে বেশি আগ্রহী হয় এবং বেশি লাভবান হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস