সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার আর নেই

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার আর নেই

টুডে নিউজ ডেস্ক::

সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় তিনি সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী,সন্তান,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকায়।

অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার শিক্ষাজীবন শেষে বিয়ানীবাজার সরকারি কলেজে (বেসরকারিকালীন সময়ে) প্রভাষক হিসেবে যোগদান করেন।পরে কুড়ারবাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।তাঁর চাকরি সরকারিকরণ হলে ফের বিয়ানীবাজার সরকারি কলেজে যোগদান করেন।

প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রথম মেয়াদে সিলেট শিক্ষা বোর্ডের তিনি কলেজ পরিদর্শক হিসেবে যোগদান করেন।পরবর্তীতে শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।তিনি সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ থেকে চাকরি জীবনের ইতি টানেন। চাকরিকালীন তাঁর শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।চিকিৎসা নিয়ে প্রথম পর্যায়ে সুস্থ হলেও পরবর্তীতে আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।দেশ ও দেশের বাইরে ক্যান্সার রোগমুক্তির জন্য তিনি চিকিৎসা গ্রহণ করলেও মরণব্যাধি ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস