মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেট শামসুদ্দিনে বেড না পেয়ে ফিরলেন ৩ করোনা রোগী!

  |   শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট শামসুদ্দিনে বেড না পেয়ে ফিরলেন ৩ করোনা রোগী!

টুডেনিউজ ডেক্স:: চলমান লকডাউনের তৃতীয় দিনে সিলেটে করোনা চিকিৎসার ‘ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮২ জন রোগী। এর মধ্যে ৪৫ জন করোনা ‘পজিটিভ’ ও বাকি ৩৭ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। এদিকে স্থান সঙ্কুলান না হওয়ায় করোনার উপসর্গ নিয়ে আসা ৩ জন রোগীকে আজ শুক্রবার হাসপাতাল ভর্তি করা যায়নি।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৮২ জন করোনা রোগী রয়েছেন। শামসুদ্দিন হাসপাতালে মোট ৯৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া গেলেও এর মধ্যে ১৬টি আইসিইউ বেড রয়েছে। বাকি বেডের মধ্যে করোনা ‘পজিটিভ’ ও উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হয়।

শুক্রবার করোনার উপসর্গ নিয়ে আসা ৩ জনকে হাসপাতালে ভর্তি না করে কেন ফিরিয়ে দেয়া হল এমন প্রশ্নের জবাবে ডা. সুশান্ত বলেন, হাসপাতালে ভর্তি ৮২ জনের মধ্যে ৪৫ জন ‘পজিটিভ’ ও ৩৭ জন উপসর্গের রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। অবশিষ্ট ১৪টি বেড পজিটিভ রোগীদের জন্য বরাদ্ধ রাখা হয়। কারণ যেকেনো সময় ‘পজিটিভ’ রোগী  আসতে পারে। তাই এসব চিন্তা করে কয়েকটি বেড খালি রাখা হয়। হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া রোগীদের মধ্যে কিছুটা শ্বাসকষ্ট ছিল বলেও স্বীকার করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস