সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেট রেলস্টেশনে দুদকের হঠাৎ অভিযান

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট রেলস্টেশনে দুদকের হঠাৎ অভিযান

সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, নির্মাণ কাজে অনিয়ম এবং পুরাতন রড বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের একটি দল সিলেট রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে এই অভিযান চালায়। অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার, নির্মাণাধীন স্থাপনা এবং মালামালের সংরক্ষণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।

সূত্রে জানা গেছে, রেলস্টেশনে পুরাতন রড ও নির্মাণসামগ্রী গোপনে বিক্রি, টিকিট অনিয়মিতভাবে সাধারণ যাত্রীদের কাছে না দিয়ে কালোবাজারে বিক্রয় এবং উন্নয়নকাজে মানহীন উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন নথিপত্র ও মালামালের হিসাব চাওয়া হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযানের বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ চলছে।

সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, যদি কেউ অনিয়মে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস