বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেট রেলপথে ট্রেনের বিলম্ব চলাচলে দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ৩০ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট রেলপথে ট্রেনের বিলম্ব চলাচলে দুর্ভোগে যাত্রীরা

সিলেট রেলপথে ট্রেনের বিলম্ব চলাচলে দুর্ভোগে যাত্রীরা। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল বড়ছড়া ব্রিজে উপবন এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকে এ অবস্থা দেখা দিয়েছে।

শনিবার বড়ছড়া রেল সেতুর নিচ থেকে দূর্ঘটনা কবলিত পরিত্যক্ত বগি উদ্ধার কাজ শুরু করে। ফলে সেকশনে চলাচলকারী আন্তনগর ও মেইল ট্রেন চলাচলে অস্বাভাবিক বিলম্ব ঘটছে। ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের কারণে সিলেটের সাথে চলাচলকারী ঢাকা চট্রগ্রামের সবগুলো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। এসব ট্রেন ঢাকা ও চট্রগ্রামে পৌঁছে আবার কিছুটা সময় নিয়ে বিলম্বে ফেরার কারণে আন্তনগর ট্রেনগুলি কমপক্ষে ৪ ঘন্টা বিলম্বে চলাচল করছে। মেইল ট্রেনগুলোর অবস্থা আরও খারাপ। আন্তনগর ট্রেন চালালে ঢাকা সিলেট পথে সুরমা মেইল, চট্রগ্রাম পথের জালালাবাদ এক্সপ্রেস ও আখাউড়া সিলেট পথে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনকে বিভিন্ন স্টেশনে এক থেকে দু’ ঘন্টা করে আটকে রাখা হয়।

এজন্য মেইল ট্রেনগুলি কমপক্ষে ৭ থেকে ১০ ঘন্টা বিলম্বে চলাচল করছে। এ অবস্থায় এসব ট্রেনের যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।

স্টেশন মাস্টার কবির হোসেন আরও বলেন, আশা করা যাচ্ছে সোমবার থেকে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস