বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

সিলেট মহানগর আ.লীগের সম্মেলন ৩০ নভেম্বর

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট মহানগর আ.লীগের সম্মেলন ৩০ নভেম্বর

সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে নগরীর ৬টি ওয়ার্ডে সম্মেলনের তারিখও চূড়ান্ত করা হয়েছে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

তিনি জানান, আগামী ৩০ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। মহানগর শাখার আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে সম্মেলন বাকি রয়েছে। তাই আগে এসব শাখার সম্মেলন হবে।

জানা গেছে, আগামী ২০ অক্টোবর নগরীর ২নং ওয়ার্ড, ২২ অক্টোবর ৩নং ওয়ার্ড, ২৪ অক্টোবর ১১নং ওয়ার্ড, ২৬ অক্টোবর ৭নং ওয়ার্ড, ২৮ অক্টোবর ২২নং ওয়ার্ড এবং ৩০ অক্টোবর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হবে।

কার্যনির্বাহী কমিটির সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি এডভোকেট মফুর আলী, তুহিন কুমার দাস, জাফর সাদেক কয়েস গাজী, এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিৎ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস