বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ১১২৪৪, মৃত্যু ১৯২

সিলেট প্রতিনিধি   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ১১২৪৪, মৃত্যু ১৯২

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ২২ জন, সুনামগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

গত ২৭ এপ্রিল প্রথম রোগী সুস্থ হওয়ার পর শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৪২৬৬ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৭১ জন, হবিগঞ্জে ১০৪৯ জন এবং মৌলভীবাজারের ১১৭৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৬২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজারের ১১ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯৭১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১২২, হবিগঞ্জে ১ হাজার ৬০০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৩৬ জন। এরমধ্যে ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৫২ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ২৮৭ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬৫ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস