শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

  |   শনিবার, ১৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

টুডে নিউজ ডেস্ক:: আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার (১৫ মে) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও শ্রীমঙ্গলে। উভয় জায়গায় বৃষ্টির পরিমাণ ছিল ৩৯ মি.লি. করে।

আজ শুক্রবার (১৪ মে) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়। অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ইতোমধ্যে কিছু এলাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি দাবদাহ শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুঁলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এছাড়া ৫ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে, তাপমাত্রা বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস