রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর

  |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর

সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদের বাকি সময়ের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম সাইফুর রহমান তালুকদার।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর অব্যাহতিপত্র গৃহীত হওয়ায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়।

সাধারণ সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল বাসিত। সভায় তিনটি শোক প্রস্তাব গৃহীত হয়। এগুলো পাঠ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের শহিদদের স্মরণে শোক প্রস্তাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও  সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহিদ সাংবাদিক এটিএম তুরাবের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা ও সুরা ফাতেহা পাঠ করা হয়।

সাধারণ সভায় দীর্ঘদিন থেকে অসুস্থ ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং প্রবাসগমন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য (সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য) শ্রী আশীষ দেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, নতুন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল, মো. আব্দুল হাছিব, সদস্য শিব্বির আহমদ ওসমানী, মো. সাইফুল ইসলাম, শ্রী আশিষ দে, ফারহানা বেগম হেনা, দেবব্রত রায় দীপন, মো. কামরুল আলম, সাদিকুর রহমান চৌধুরী, শাজাহান শাহেদ, মো. আলমগীর আলম, মো. আব্দুল বাসিত, এম এ ওয়াহিদ চৌধুরী, তাসলিমা খানম বীথি, মোশাররফ হোসেন সুজাত, মো. মোশাহিদ আলী, তারেক আহমদ খান, লোকমান হাফিজ, দেলোয়ার হোসেন মান্না, শাহীন আহমদ, ইফতেখার শামীম, আব্দুল হান্নান, শাহিদ আহমদ হাতিমী, হেনা মমো, মাসুম বিল্লাহ ফারুকী, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস