বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন, মৃত্যু বেড়ে ২০৯

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন, মৃত্যু বেড়ে ২০৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫২ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৩৭, সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ৮ এবং মৌলভীবাজারের ১৫ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৫৩৬, সুনামগঞ্জে ২ হাজার ২২৭৮, হবিগঞ্জে ১ হাজার ৬৯৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১২৪ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৬০, সুনামগঞ্জ ২০, হবিগঞ্জ ১৫ এবং মৌলভীবাজারে ২৯ জন।

নতুন সুস্থদের নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৯৮৩, সুনামগঞ্জে ১ হাজার ৯৬৪, হবিগঞ্জে ১২৪৭, মৌলভীবাজারে ১৪৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৫১ জন। এরমধ্যে ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৬৭৬ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৭৭৫ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯০১ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস