বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

  |   বুধবার, ২৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

সিলেট প্রতিনিধি:: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এ বন্ধে নিজেদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন সিলেটের শিক্ষার্থীরা। অবিলম্বে দেশের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু, হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা আমাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। দেশের অন্য সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আমরা হতাশায় ভুগছি।

মনিষা ওয়াহিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহিম, সাদিয়া নওশিন, শাবিপ্রবি শিক্ষার্থী সাত্তিক বন্দোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম বোরহান উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল আজাদ, এমসি কলেজ শিক্ষার্থী নিন্টু মালাকার।

আরও উপস্থিত ছিলেন রিংকু মালাকার, নূপুর রায়, এমসি কলেজ শিক্ষার্থী মিজানুর রহমান, সরকারি কলেজ শিক্ষার্থী নাজিম উদ্দিন পলাশ, জুমায়েল বক্স, মেহেদী হাসান মারুফ, অলিদ আহমদ, এমসি কলেজ শিক্ষার্থী সালমান, মুকুল রায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল, মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা, সুরাইয়া পারভিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস