মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে বিজিবির অভিযানে ৬৫ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ

  |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে বিজিবির অভিযানে ৬৫ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেটে পুলিশের অভিযানে ১৪ ট্রাক চিনি আটকের নয় দিনের মাথায় ফের জৈন্তাপুরে বিজিবির পৃথক অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ঘিলাতৈল থেকে এ চালান জব্দ করে বিজিবি। এ সময় কাউকে আটক করা যায়নি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে অবৈধ চিনি জব্দ করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক ও ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। এরইমধ্যে জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে ৬ জুন সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যার মূল্য ছিল দেড় কোটি টাকারও বেশি। এটাই সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় চোরাই চিনির চালান। অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়। ঘটনার ৬ দিন পর ১২ জুন সিলেটের এয়ারপোর্ট থানাধীন রংগীটিলা এলাকা থেকে মো. মনসুর আলী (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, মনসুর এ ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পরে পুলিশের কাছে প্রাথমিক স্বীকরোক্তির পর আদালতেও স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

পুলিশ আরও বলছে, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে। তার দেওয়া তথ্যসমূহ যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস