বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে পড়া শেষ করে ঢাকায় চাকরি, দুই বাসের প্রতিযোগিতায় গেলো প্রাণ

  |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পড়া শেষ করে ঢাকায় চাকরি, দুই বাসের প্রতিযোগিতায় গেলো প্রাণ

রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তাসনিম জাহান আইরিন (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি বাড্ডা এলাকায় নেক্সট বেঞ্চার নামে তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। 

সিলেটের শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সম্প্রতি ঢাকায় গিয়ে এই চাকরি নিয়েছিলেন তাসনিম জাহান।এ ঘটনায় তানসিমের বড় বোন নুসরাত জাহান আহত হয়েছেন। তিনিও নেক্সট বেঞ্চার নামের ওই প্রতিষ্ঠানে চাকরি করেন।তাসনিম ও নুসরাত বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের এসএম সাইফুল আলমের মেয়ে। মিরপুরের পল্লবীর পলাশনগরে পরিবারের সঙ্গে থাকতেন তারা।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা বলেন, বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান। তাঁর বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুটি বাস জব্দ এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে বলে।

তাসনিমের লাশ  ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস