বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে পোড়া তেলে কেক-বিস্কুট,স্যাকারিনে হয় আইসক্রিম

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পোড়া তেলে কেক-বিস্কুট,স্যাকারিনে হয় আইসক্রিম

টুডে নিউজ ডেস্ক::

নগরের দক্ষিণ সুরমা গোটাটিকর সীমা ফুট প্রোডাক্ট ও সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী শেখপাড়ার বন্ধু আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।এসব ফ্যাক্টরিতে পোড়া তেলে কেক-বিস্কুট ও স্যাকারিন দিয়ে তৈরি হয় আইসক্রিম।

গবেষণা বলছে,স্যাকারিন খেলে শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে।এতে মানুষের ওবেসিটি,টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ দেখা দেয়।হতে পারে মারণব্যাধী ক্যানসারও।এসব বিষয় সামনে রেখে ফ্যাক্টরি দুটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন,অভিযানের সময় সীমা ফুট প্রোডাক্টসে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় কেক, বিস্কুট ও অন্যান্য খাদ্য প্রস্তুতে পোড়া তেলের ব্যবহার দেখতে পাওয়া যায়।তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির জন্য বন্ধু আইসক্রিম ফ্যাক্টরিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় ফ্যাক্টরির স্যাকারিনসহ ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ধ্বংস করা হয়।

শ্যামল পুরকায়স্থ আরও বলেন,আমরা দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পর সতর্কও করে দিয়েছি।পরবর্তী অভিযানে এমন অনিয়ম পেলে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হবে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস