সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে।এ বৈঠক আগামীকাল (বুধবার- ১৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের আহ্বানে আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সার্কিট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন-এ বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভাগীয় কমিশনার মহোদয়ের আহ্বানে সময় এগিয়ে নিয়ে এসে আজই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন সিলেটভিউ-কে জানিয়েছিলেন-বিভাগীয় কমিশনার মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আমরা আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে বৈঠকে বসবো।তবে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।বৈঠকে বসে আমরা আমাদের দাবি গুলো আবারও উত্থাপন করবো।যদি তাৎক্ষণিক মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এগুলো পূরণের আশ্বাস দেওয়া হয় তবে বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

পাঁচ দফা দাবিতে আজ ভোর থেকে সিলেট জেলায় কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র ডাকে চলছে এই আন্দোলন কর্মসূচি।

সকাল থেকে বিকাল পর্যন্ত লাঠি হাতে সিলেটের বিভিন্ন রাস্তায় পিকেটিং করেছেন পরিবহন শ্রমিকরা।তারা কোনো ধরণের গণপরিবহন বা পণ্যবাহী গাড়িতে চলতে দিচ্ছেন না।এতে স্কুল,কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবিরা বেশ ভোগান্তিতে পড়েন।

এদিকে,সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন।তবে সে অনুরোধকে প্রত্যাখান করে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা।

পরিবহন শ্রমিকরা জানান,বেশ কিছুদিন ধরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনসহ মিছিল-সভা করে আসছেন।তাদের দাবিগুলো হচ্ছে-সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ,ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ,সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া,ভাঙাচোরা রাস্তা গুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন-অটোবাইক,ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ-দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে হাঁটলেও শুধু আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখে প্রশাসন।তাদের কোনো একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।ফলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।মঙ্গলবার সিলেট জেলায় এবং বুধবার থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।

এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন পরিবহন শ্রমিকদের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠন। সংগঠনগুলো হচ্ছে-সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক পিকাপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন,ইমা লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন,সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক জোট,সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন,সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস