মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধিঃ

এসএমপির ট্রাফিক পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদের অপসারণ দাবী সহ পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউজে প্রশাসনের সাথে শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়।

শ্রমিক নেতাদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন-সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন,জেলা প্রশাসক মো.মজিবর রহমান,পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

বৈঠক শেষে সিলেট জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন ১৫ অক্টোবরের মধ্যে আমাদের সব দাবি মেনে নেবেন এবং আগামীকাল থেকে পুলিশি হয়রানি বন্ধ করবেন।তাদের আশ্বাসে প্রেক্ষিতে এবং এসএসসি পরীক্ষা ও দুর্গা পূজার কথা বিবেচনা করে ১৫ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি স্থগিত রাখছি। আশা করছি এই সময়ের মধ্যে দাবিগুলো পুরণ হবে।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন,প্রশাসন আমাদের দাবি পুরণের আশ্বাস দিয়েছেন একইসঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ দিয়েছেন।তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস