সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেফতার

  |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেফতার

টুডেনিউজ ডেস্ক ::

মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় থাকা ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সিলেট নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, মহাজনপট্টি,রেলস্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ মার্চ) র‌্যাব-৯ এর মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-আব্দুল হালিম (৬০),জীবন আহমেদ (২১),আল ইসলাম (৩২),উজ্জল মিয়া (৩৫),রুয়েল (২৫),সোহেল আহমেদ (৩৯),ছালিম চৌধুরী,শফিকুল ইসলাম (৩৫),জহুর বাদশা (৩২),মোঃ জিহাদ আহমেদ (১৬),বাবুল-(২৫)।

র‌্যাব জানায়,পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে কিশোর গ্যাং,চাঁদাবাজ,অজ্ঞান পার্টি,মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা টাকা-পয়সা,ব্যাগ,মোবাইল,স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাব-৯,সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

র‌্যাব-৯ আরও জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত ও সিলেট হতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস