বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে ঘরে বসে সরকারি খাদ্য সামগ্রী পাচ্ছে ১৫ শতাধিক পরিবার

টুডে নিউজ ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৪৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ঘরে বসে সরকারি খাদ্য সামগ্রী পাচ্ছে ১৫ শতাধিক পরিবার

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাব ফেলেছে জনজীবনে। মহামারি মোকাবেলায় বিমান, বাস, ট্রেন, থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সিলেটসহ সারা দেশের নগর, শহর, বন্দর, গ্রামেগঞ্জে চলছে অঘোষিত লকডাউন। মানুষকে ঘরে ফেরাতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। কিন্তু তাতে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের লোকজন।
কর্মহীন লোকজনের জীবন যাত্রায়ও করোনার রেশ লেগেছে প্রবলভাবে। পেশায় দিনমজুরদের চুলায় বসছে না হাড়ি। পরিস্থিতি মোকাবেলায় মানুষকে যেমন ঘরে ফেরাতে কাজ করছে মাঠ প্রশাসন। তেমনি সরকার থেকে আসা সাহায্য নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রশাসনের লোকজন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার প্রধানমন্ত্রীর তরফ থেকে দরিদ্র মানুষের সহযোগীতায় সিলেটে নগদ ১০ লাখ টাকা ও দুই দফায় ৪২১ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই সহযোগীতার অংশ হিসেবে নগর এলাকায় তিন সাংবাদিকসহ অন্তত ২০০ পরিবার এবং প্রতি উপজেলায় শতাধিক পরিবারে সরকারি খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার কাজ চলছে।
তিনি বলেন, শনিবার (২৮ মার্চ) সিলেটের বিভিন্ন উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের কাছে সরকার থেকে দেওয়া সাহায্য স্বরূপ ১০কেজি চাল ও নগদ টাকা দিয়ে কেনা ৫কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও লবন, একটি সাবান ও মাস্ক বিতরণ শুরু হয়েছে।
এদিকে, শনিবার সিলেটের কোম্পানীগঞ্জের বুড়দেও, লাচখাল, কাটালবাড়ি, বাঘারপাড়, পাড়ুয়া বদিকোনা, ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, নয়াগাঙ্গেরপাড় গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চাল ও টাকা থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ও মাস্ক অন্তত ৪০টি পরিবারে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, একেবারে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের ঘর খুঁজে বের করে তিনি নিজে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন। যাতে করে মানুষজন ঘরে বসে খেতে পারে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযো্দ্ধাদের মাধ্যমে তারা হতদরিদ্র মানুষের তালিকা করে খাবার সামগ্রী নিয়ে সরাসরি ঘরে ঘরে পৌছে দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস