মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে কোয়ারেন্টাইনে থাকা তিনজনই শঙ্কামুক্ত

সিলেট প্রতিনিধি   |   সোমবার, ১৬ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৪৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে কোয়ারেন্টাইনে থাকা তিনজনই শঙ্কামুক্ত

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সিলেট সদর) কোয়ারেন্টাইনে থাকা তিনজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লালা রায়।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সময়ের আলোকে জানান, তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। তাই তাদের আরও দু’একদিন পর্যবেক্ষণ করে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হবে। এর মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিনজনের অবস্থাই এখন স্থিতিশীল। তাদেরকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু তাদের মধ্যে করোনা আক্রান্তে কোনো লক্ষণ না থাকায় রক্ত পরীক্ষার প্রয়োজন হচ্ছে না।

প্রসঙ্গত, এর আগে সিলেটে দুবাইফেরত এক যুবক ও সৌদিফেরত এক নারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস