বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬

  |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬

সিলেট প্রতিনিধি:: সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১৩ জন। যার মধ্যে ৭০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭০ জন, সুনামগঞ্জে ৪ জন,  মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন, ওসমানী মেডিক্যালে আরও ১৫ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১১৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৪৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭১১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯৮ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৫৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪২ জন। এরমধ্যে সিলেটের ১৩০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ১২ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৫৪১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ২ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৪ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস