মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার

টুডে নিউজ ডেস্ক::

সিলেট অঞ্চলে বন্যার কারণে স্থগিত এসএসসি পরীক্ষা ৮৭ দিন পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।এবার এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট বিভাগের ৯৩০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৯ হাজার ৫১৭ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৯৭১ জন। ছাত্রের চেয়ে ১৭ হাজার ৪৫৪ জন বেশি ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭০৪ জন।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল এ তথ্য জানিয়েছেন।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছেন ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ জন এবং ব্যবসায় বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী।পরীক্ষায় অংশ গ্রহণকারী ৯৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলায় ৩৫৮টি, হবিগঞ্জে ১৬৭টি, মৌলভীবাজারে ১৮৭টি এবং সুনামগঞ্জে ২১৮টি রয়েছে।পরীক্ষার সময় সকাল ১০টার পরিবর্তে ১১টায় নির্ধারণ করা হয়েছে।সেই সঙ্গে পরীক্ষার সময় ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।বিকেলে থাকছে না কোনো পরীক্ষা।

সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর কবির আহমদ জানান,এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম।পরীক্ষা সুষ্ঠু করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা জানিয়েছেন,এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদারকি করবেন বলেও জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান,পরীক্ষার আগ মুহূর্তে এসএমপি কমিশনার গণবিজ্ঞপ্তি জারি করবেন।এর উদ্দেশ্য হবে ওই পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

উল্লেখ্য,গত জুন মাসের ১৯ তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস