সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ১৯টি: নিহত ২১

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ১৯টি: নিহত ২১

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে গত এক মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৯ টি।এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক ভিত্তিতে দেওয়া নিয়মিত বিজ্ঞপ্তির অংশ হিসেবে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। এর মধ্যে সিলেট বিভাগে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হন।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যান অনুসারে,সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে।ঢাকা বিভাগে ১২৭টি (২৭ দশমিক ৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭ দশমিক ৩৬ ভাগ)।সিলেট বিভাগে ১৯টি (৪ দশমিক ১৪ ভাগ) দুর্ঘটনা ২১ জন (৪ দশমিক ৪ ভাগ) নিহত হন।তবে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যাননি।বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সারা দেশে আগস্ট মাসে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন,যা মোট নিহতের ৩৩ দশমিক ১৪ শতাংশ।মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন,যা মোট নিহতের ২১ শতাংশ।যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ।একই সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য,নয়টি জাতীয় দৈনিক,সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস