বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

সিলেটের সড়কে ৩০ দিনে ঝরল ২১ প্রাণ

  |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের সড়কে ৩০ দিনে ঝরল ২১ প্রাণ

সিলেট প্রতিনিধি:: সিলেটের মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও উপজেলা সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে মারা যাচ্ছেন অনেকেই। আবার বহু মানুষ আহত/গুরুতর আহত হচ্ছেন। এরা কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন, আবারও কেউ বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে গত আগস্ট মাসে সিলেট বিভাগ জুড়ে দুর্ঘটনা ঘটেছে ১৯টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
প্রতিবেদন অনুসারে, গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ছাড়াও ৬৯ শিশু রয়েছে।
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারাদেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে।
সারাদেশের দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ১২৭টি (২৭.৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭.৩৬ ভাগ)। অন্যদিকে, সিলেট বিভাগে ১৯টি (৪.১৪ ভাগ) দুর্ঘটনা ২১ জন (৪.০৪ ভাগ) নিহত হন।
সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যাননি। বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানি ঘটেছে।
এছাড়া রাজশাহী বিভাগে দুর্ঘটনার হার ১৫.২৮% ও প্রাণহানি ১৫.২২%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৬১% ও প্রাণহানি ২১.৫৭%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১০.০৪% ও প্রাণহানি ৯.৮২%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪.৮০% ও প্রাণহানি ৫.৭৮%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৯৫% ও প্রাণহানি ৮.৮৬% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.৪২% ও প্রাণহানি ৭.৩২%।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস