বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটের মসজিদে মসজিদে ছিল কান্নার রুল

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৫০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের মসজিদে মসজিদে ছিল কান্নার রুল

করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। একেকটি দেশ যেন পরিণত হচ্ছে মৃত্যুপরীতে। বাংলাদেশেও করোনার প্রভাবে বাড়ছে মানুষের মাঝে আহাজারি। সিলেটও এর ব্যতিক্রম নয়। শুক্রবার জুম্মার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে ছিল কান্নার রুল। দেখে মনে হয়েছে যে, এ কান্না সিলেটবাসী এর আগে কখনো দেখেনি।

করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে আসার পর মানুষের মাঝে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। গত তিন জুম্মা বার থেকে সিলেটের মসজিদে মসজিদে করোনা থেকে রেহাই পেতে মানুষকে বিশেষ দোয়া করতে দেখা গেছে। কিন্তু আজ শুক্রবার (৩ এপ্রিল) ছিল অনেকটা ব্যতিক্রম। মানুষের কান্নার আহাজারিতে সিলেটের বাতাস যেন কিছুটা ভারী হয়েছিল।

সিলেটের দরগাহ মসজিদ, আম্বরখানা মসজিদ, বন্দর বাজার মসজিদ, কোর্ট পয়েন্ট মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, নাইওরপুল মসজিদ সহ বিভিন্ন পাড়ার মসজিদগুলোতে মুসল্লিদের কান্না ছিল চোখে পড়ার মত। করোনা থেকে রেহাই পেতে মসজিদে আসা মুসল্লিদের মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দোয়া করতে দেখা গেছে। এসময় প্রতিটি মসজিদে ‘আমিন আমিন’ ধ্বনি আর কান্নার আওয়াজ তরঙ্গ তুলে।
সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় বিদেশে থাকা প্রবাসী সিলেটীসহ মুসলিম উম্মাহর জন্যও মসজিদে দোয়া করতে দেখা গেছে।

সিলেট নগর ও শহরতলির মসজিদগুলোতে আজ শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে মুসল্লিদের সমাগম খুব একটা কম ছিলো না। গত শুক্রবারের মতোই মসজিদে আসেন নামাজিরা। তবে  প্রশাসনের পরামর্শ অনুযায়ী জুম্মার ফরজ নামাজের আগের ও পরের সুন্নত নামাজ বেশিরভাগ মুসল্লি ঘরেই আদায় করে নিয়েছেন। শুধু খুতবা ও ফরজ নামাজের সময়টুকুই মসজিদে ছিলেন।
এদিকে, শাহজালাল দরগাহ মাজার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন ধরে মুসল্লিদের ঢুকতে দেখা গেছে মুসল্লিদের। এসময় তাদের পায়ে জীবাণানাশক ওষুধ স্প্রে করা হয়।

সৌজন্যে: সিলেট ভিউ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস