বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিগন্যাল অমান্য করাতেই কসবার এ ভয়াবহ দুর্ঘটনা

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিগন্যাল অমান্য করাতেই কসবার এ ভয়াবহ দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যস্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলছেন, তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রেলমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে একথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে কারণ জানা যাবে।

এছাড়া নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, লাইনচ্যুত ও দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার কথা জানান রেল সচিব।

সোমবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস