সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক অভি রঞ্জন দেব।

নিহত ইমন (১৬) সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আহমদ বলেন, “আমরা সাঁতার কাটছিলাম। এ সময় সাত থেকে আটজনের একটি দল দেখি সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি। কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার।

তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে সতর্ক করছে, যারা সাঁতার জানেন না, তারা যেন পানিতে ঝাঁপ না দেয়। কিন্ত যে পর্যটক মারা গেছে, জানতে পেরেছি সে সাঁতার জানত না। এবং ঝাঁপ না দিতে এখানকার দায়িত্বরত বিজিবি সদস্য তাকে না করেছিলেন। সে কথা শুনেনি।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস