শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সাংবাদিক এমএ কাশেমের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুর সদর প্রেসক্লাব

  |   মঙ্গলবার, ২০ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৪৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক এমএ কাশেমের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুর সদর প্রেসক্লাব
গাজীপুর প্রতিনিধি:: যুগান্তরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কাশেমের মুক্তির দাবি জানিয়েছেন গাজীপুর সদর প্রেসক্লাব। আজ (২০ জুলাই) বেলা ১১ টায় ভার্চুয়াল এক সভার মাধ্যমে গাজীপুর সদর প্রেসক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ভার্চুয়াল এই সভায় গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন প্রধান বলেন, সাংবাদিকতা আজ বিপর্যস্ত। বর্তমান সরকার সাংবাদিকবান্দব সরকার তাই সত্য ও নির্ভীক সাংবাদিকতা করার জন্য অনুকূল পরিবেশ ও পরিস্থিতি যাতে ব্যহত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এসময় গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতায় সত্য ও ন্যায় নিয়ে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব তাই তিনি এই করোনা মহামারি সময়েও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বহু সাংবাদিককে তিনি সহায়তা করেছেন। অতি সম্প্রতি সময়ে তিনি ১০ কোটি টাকা সাংবাদিকদের সহায়তার জন্য দিয়েছেন ঠিক একইভাবে যদি তিনি মফস্বল সাংবাদিকদের নির্যাতন ও নিপীড়নের বিষয়টি দেখতেন তবে এদেশে সত্য ও সুন্দরের পথের সাংবাদিকদের চলার রাস্তাটি আরো সুন্দর হতো।
এসময় তিনি যুগান্তরের সাংবাদিক আবুল কাশেমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এসময় ভার্চুয়াল সভায় উপস্থিত সকলেই সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস