শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মারা গেলেন সাংবাদিক সুলতানা

  |   শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মারা গেলেন সাংবাদিক সুলতানা

ডেস্ক রিপোর্ট::  সকালেই আনন্দের খবর। কন্যা সন্তানের জন্ম। আর বিকেলেই বিষাদের ছায়া। মৃত্যু সংবাদ! সাংবাদিক রিফাত সুলতানা এতদিন নিউজ লিখতেন। তথ্য চিত্র সাজাতেন। আজ সেই তিনিই ‘নিউজ’ হয়ে গেলেন! সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকেলেই মারা গেলেন। রেখে গেলেন ছয় বছরের দুই জমজ ছেলে ও সদ্যজাত কন্যা সন্তানকে। স্বামী নাজমুল শোকে নির্বাক। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ছিলেন রিফাত সুলতানা।

রিফাত-নাজমুল দুজনের কর্মস্থল বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেল একাত্তর টিভি। সদা হাসিমুখ রিফাত সুলতানার আকস্মিক এই মৃত্যুতে সহকর্মীরা শোকাহত। রিফাত সুলতানা ছিলেন একাত্তর টিভির প্রযোজক।

তার সহকর্মী আরিফ জানান, সন্তানসম্ভবা রিফাত সুলতানা সপ্তাহখানেক আগে করোনা পজিটিভ হন। শারীরিক জটিলতা থাকায় আগেভাগে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। রাজধানীর ইমপালস্ হাসপাতালে শুক্রবার, ১৬ এপ্রিল কন্যা সন্তান জন্ম দেন তিনি। সেই আনন্দের খবর শুনতে না শুনতেই বিকেলে  শুনি রিফাত আর নেই!

রিফাতের এই মৃত্যুতে ফেসবুকে তার সতীর্থ-সহকর্মীরা কষ্টে কাতর। দেশের সিনিয়র সাংবাদিক এবং জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খুবই দুঃখজনক.  তুমি আমাদের দলের কী বিশাল অংশই না ছিলে… আর এখন তুমি চলে গেলে!’

রিফাত ফেসবুকে তার সর্বশেষ পোস্ট দিয়েছিলেন ২ মার্চ। চায়ের কাপে চুমুক দেওয়া হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি কোনো ক্যাপশন ছাড়া। আর ১৩ জানুয়ারি বাগানে দাঁড়িয়ে ফেইরি লাইট হাতে পোস্ট করা ছবির ওপরে লিখেছিলেন, ‘অস্বীকার করার উপায় নেই দুনিয়ায় শয়তান আছে, কিন্তু আলো সবসময় অন্ধকারকে জয় করতে জানে!’

সেই আলো হাতে নিয়েই রিফাত এখন অসীম আকাশে।

সৌজন্যে: রাইজিংবিডি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস