মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

রেকর্ড ভেঙে এবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেকর্ড ভেঙে এবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

টুডে নিউজ ডেস্ক::

কয়েক সপ্তাহ আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি।এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেন তিনি।তবে,এবার নিজের রেকর্ড ভেঙে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে ফোর্বসের তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

শুক্রবার ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্সের তালিকায় দেখা গেছে, গৌতম আদানি মোট ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বিতীয় স্থান অর্জন করেছেন।মোট সম্পদের বিচারে বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তিনি।আপাতত আর্নল্টের সম্পদের পরিমান হল ১৫৫.২বিলিয়ন ডলার।এমনকি অ্যামাজনের জেফ বেজোসকেও টপকে গিয়েছেন আদানি।

পরিসংখ্যান অনুযায়ী,আপাতত আদানির সামনে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের ইনডেক্স অনুযায়ী,বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমান রয়েছে ১০০ বিলিয়ন ডলারের উপরে।যাদের মধ্যে ইলন মাস্ক ও আদানি ছাড়াও রয়েছেন বার্নার্ড আর্নল্ট,জেফ বেজোস (১৪৯.৭বিলিয়ন ডলার) এবং বিল গেটস (১০৫.৩ বিলিয়ন ডলার)।

এদিকে,ফোর্বসের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার ৬০ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ একলাফে প্রায় ৫.২বিলিয়ন ডলার বা ৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।মূলত,আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির কারণেই গৌতম আদানির সম্পদের পরিমান বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস