মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

রাজনগরে কীটনাশক পান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনগরে কীটনাশক পান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাজনগর উপজেলায় কীটনাশক পান করে রায়না আক্তার (১৭) নামে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
রবিবার সন্ধ্যায় কীটনাশক পান করলে তাকে দ্রুত ত মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে উপজেলার কামারচাক ইউনিয়নের তেঘরি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের তেঘরি গ্রামের আব্দুর রবের মেয়ে তারাপাশা স্কুল এন্ড কলেজের ছাত্রী রায়না আক্তাকে (১৭) প্রেম ঘটিত কারণে বাড়িতে বকাঝকা করা হয়। পরে রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন কীটনাশক পানের বিষয়টি টের পেয়ে রায়নাকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিয়ে যেতে মেয়েটির পরিবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে। তাই মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া হস্থান্তর করা হয়েছে। তবে এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস