মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

যে কারণে এসএসসির ফলে পিছিয়ে সিলেট

  |   সোমবার, ১৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে এসএসসির ফলে পিছিয়ে সিলেট

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কমেছে পাসের হার। গত পাঁচ বছরের মধ্যেই এসএসসিতে সিলেটে এবছর পাসের হার সবচেয়ে কম। আর পুরো দেশের মধ্যে এবার সবচেয়ে পিছিয়ে সিলেট।

সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে তবে গতবছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১৯টি। গতবছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৫২ জন।

কেন সিলেটে এই ফল বিপর্যয়? এ প্রসঙ্গে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। হাওর অঞ্চলে মানসম্মত শিক্ষকের অভাবকে দায়ী করেন।

সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট বিভাগের বিশাল এলাকাজুড়ে দুর্গম হাওর এলাকা। এসব এলাকায় ভালো মানের শিক্ষক পাওয়া যায় না। ফলে হাওরাঞ্চলের ফলাফলেও খারাপ হয়। এর প্রভাব পড়ে সার্বিক ফলাফলে।’

মানবিক বিভাগে শিক্ষার্থী বৃদ্ধির কারণে পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বাড়লে ফলাফলও ভালো হয়, তবে আমাদের বোর্ডে মানবিক বিভাগে শিক্ষার্থী বেড়েছে। তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি।’

তিনি বলেন, এবার সাধারণ বিজ্ঞানে খারাপ করেছে শিক্ষার্থীরা। এর প্রভাব পড়ে ফলাফলে।

এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল এক লাখ ৯ হাজার ৭৩ জন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার জন। পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ।

বোর্ডটিতে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

সিলেট বোর্ডে এ বছর জিপিএ ফাইভ পেয়েছে সাত হাজার ৯২০ জন। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল আট হাজার ৫০৫ জন। এ বছর জিপিএ ফাইভ কমেছে ৫৮৫টি।

পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ১৪। আর সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীর। মানবিক বিভাগে পাসের হার ৬৮.৫০ শতাংশ।

এরআগে ২০২২ সলে সিলেট বিভাগে ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯০ হাজার ৯৪৮ জন উত্তীণ হয়েছে। সে বছর পাসের হার ছিলো ৭৮ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিলো ৭ হাজার ৫৬৫ জন।

২০২১ সলে সিলেট বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন উত্তীণ হয়েছে। সে বছর পাসের হার ছিলো ৯৬ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিলো ৪ হাজার ৮৩৪ জন।

আর ২০২০ সলে সিলেট বিভাগে ১ লাখ ১৬ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯১ হাজার ৪৮০ জন উত্তীণ হয়েছে। সে বছর পাসের হার ছিলো ৭৮ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিলো ৪ হাজার ২৬৩ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস