মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

যুক্তরাষ্ট্রে অডিটর জেনারেল পদে প্রার্থী নির্বাচিত বাংলাদেশি নিনা

নিউজ ডেস্ক ::   |   শুক্রবার, ১২ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে অডিটর জেনারেল পদে প্রার্থী নির্বাচিত বাংলাদেশি নিনা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ।

ফিলাডেলফিয়া নগরে মেয়র জিম কেনির অধীনে পাবলিক এনগেজমেন্টের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করা নিনাকে স্থানীয় সময় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাইবলাইভ ডটকম।

৮০ হাজারের বেশি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্বকে পরাজিত করেছেন নিনা। এখন তিনি যদি মূল নির্বাচনে জয়ী হন, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তার মাধ্যমেই কোনও বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হবেন।

এক টুইট বার্তায় নিনা তার জয়ের জন্য ভোটারদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘পরিবর্তেনের প্রতিজ্ঞা করছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

৫৭ বছর বয়সী নিনা এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জবাসীর বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামার উপদেষ্টা কমিশন এবং এশিয়ান আমেরিকান–বিষয়ক মেয়র নাটারের কমিশনেও দায়িত্ব পালন করেছেন। স্বামীকে নিয়ে ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস