বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

মৌলভীবাজার হাসপাতাল পেল ৫০ অক্সিজেন সিলিন্ডার

  |   বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার হাসপাতাল পেল ৫০ অক্সিজেন সিলিন্ডার

মৌলভীবাজার প্রতিনিধি:: জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলিন্ডারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসক ও পৌর মেয়রের ডাকে সাড়া দিয়ে এই উপহারের ব্যবস্থা করে দেন অগ্রণী ব্যাংকের এমডি শামস উল ইসলাম।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এখন করোনা মহামারি চলছে। কেউ যাতে অক্সিজেনের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেজন্য আমরা ন্যূনতম সহযোগিতার চেষ্টা করছি। এখানে যারা চিকিৎসক আছেন তারা অনেক কষ্ট করে সেবা দিয়ে যাচ্ছেন। তাদেরকে ন্যূনতম সাপোর্ট দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি আমরা। যাতে তারা এই করোনা মহামারি মোকাবেলায় উৎসাহ পান। অগ্রণী ব্যাংকের এমডি শামস উল ইসলামের কাছে অনুরোধ করেছিলাম আমরা। তিনি আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যানকে বলে এই সিলিন্ডারগুলোর ব্যবস্থা করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

এ সময় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও আবুল খায়ের গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ জন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৪৫ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস