বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মৌলভীবাজারে তরুণী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে তরুণী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ২

মৌলভীবাজারে প্রাইভেট কারে তরুণী অপহরণ চেষ্টায় চার আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল, সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৩) এবং প্রাইভেটকার চালক গিয়াস নগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

মৌলভীবাজারের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার সকালে ওই তরুণী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ৪ আসামির মধ্যে চালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হবে। সহজে গ্রেপ্তারের স্বার্থে অপর ২ আসামির নাম প্রকাশ করছে না পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী তরুণীর মামা জহিরুল ইসলাম তাকে ভৈরব বাজার পাঠানোর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একটি প্রাইভেট কারে করে অপহরণকারী দল তাদের সামনে এসে স্থানীয় যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব করে। মেয়েটির মামা তাকে গাড়িতে তুলে দিয়ে ভৈরব বাজার নামিয়ে দেয়ার জন্য প্রাইভেট কারের চালককে বলেন।

গাড়ির চালক মৌলভীবাজার শহর পার হয়ে শ্রীমঙ্গল রোডে না গিয়া প্রেমনগর চা বাগান রোডে প্রবেশ করলে তরুণী তাকে নামিয়ে দেয়ার জন্য বলেন। কিন্তু তাকে নামিয়ে না দেয়া তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে এই তরুণী মোবাইল ফোনে বিষয়টি তার মামা জহিরুল ইসলামকে জানান। পরে আসামিরা মোবাইল কেড়ে নেয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করে। পরে ভোর ৪টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস