বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মৌলভীবাজারের ৬ উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের ৬ উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

মৌলভীবাজার জেলার ৬ উপজেলা ও উপজেলা মর্যাদায় মৌলভীবাজার পৌরসভা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। রবিবার ২৮ জুলাই বিকেলে মৌলভীবাজার পৌরসভার হলরুমে জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহি কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলন শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে।

জেলা আওয়ামীলীগ সুত্রে জানা যায়, সদর উপজেলায় সম্মেলন হবে ৭ সেপ্টেম্বর, শ্রীমঙ্গল উপজেলায় ৮ সেপ্টেম্বর, জুড়ী উপজেলায় ১০ সেপ্টেম্বর, মৌলভীবাজার পৌরসভায় ১৪ সেপ্টেম্বর, কমলগঞ্জ উপজেলায় ২০ সেপ্টেম্বর, রাজনগর উপজেলায় ২১ সেপ্টেম্বর ও কুলাউড়া উপজেলায় ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য মো. ফিরোজ, সহ সভাপতি মুহিবুর রহমান তরপদার, মসুদ আহমদ, আজমল হোসেন, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।

সম্মেলনের তথ্যটি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানান, বড়লেখা উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন শেষ হয়েছে। উপজেলা মর্যাদায় মৌলভীবাজার পৌরসভা থাকায় উপজেলাগুলোর সাথে পৌরসভার সম্মেলন হচ্ছে। বাকী পৌরসভাগুলো উপজেলা মর্যাদায় নয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস