সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

মিটু: এ কী করলেন আমির খান!

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিটু: এ কী করলেন আমির খান!

পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় ছবি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন আমির খান। কয়েক মাস পেরোতেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন তিনি। আর বিষয়টি নিয়ে নায়ককে বিঁধলেন তনুশ্রী দত্ত।

কেন অভিযুক্তের সঙ্গে কাজ করছেন? প্রশ্ন তুলে আমিরকে কটাক্ষ করলেন এ নায়িকা। তার মতে, অভিযুক্তের সঙ্গে কাজ করে আমির এক বছর ধরে চলা বলিউডের ‘মিটু’ আন্দোলনকেই আরও দুর্বল করে দিলেন।

বহুল আলোচিত গুলশান কুমারের বায়োপিক ‘মোগল’ থেকে গত বছরের অক্টোবরে বেরিয়ে যান আমির খান। কারণ, ছবির পরিচালক সুভাষ কাপুর যৌন হেনস্তার কারণে অভিযুক্ত। এবার ফের সেই ছবিতে ফিরেছেন আমির খান। আর সেখানেই আপত্তি তুলেছেন তনুশ্রী।

দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট জানান, সুভাষ কাপুরের দোষ প্রমাণিত নয়। মামলা এখনো চলছে। কিন্তু তিনি যখন জানতে পারেন, ‘মোগল’-এর পর সুভাষ আর কোথাও কাজ পাননি, হারিয়েছেন বহু কাজের প্রস্তাব, আমির অপরাধবোধে ভুগতে থাকেন।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মে মাসে আমির একটি চিঠি পান, তাতে সুভাষের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে আরেকবার পর্যালোচনা করার প্রস্তাব দেওয়া হয়। এ কারণেই ‘মোগল’-এ ফিরছেন আমির খান।

বায়োপিকটিতে ভূষণ কুমারের সঙ্গে সহ-প্রযোজনা করবেন আমির ও তার স্ত্রী কিরণ।

তনুশ্রীর হাত ধরে বলিউডে ‘মিটু’ আন্দোলন শুরু হয়। তিনি বলেন, ”নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে আমির এই আন্দোলনকেই দুর্বল করে দিলেন। আমির যদি জীবিকা ও আয় নিয়ে স্বচ্ছভাবে ভাবতেন তাহলে হয়তো নির্যাতিতা মেয়েটিকে কাজের সুযোগ দিতেন।”

পাশাপাশি তনুশ্রী প্রশ্ন তোলেন- “নির্যাতিতা মেয়েটিকেও হয়তো নানা সামাজিক চাপের সম্মুখীন হতে হয়েছে। সমবেদনা কি শুধুই পুরুষদেরই প্রাপ্য? কোনো একজন নারী যদি হেনস্তার শিকার হন, ট্রমার মধ্যে দিয়ে দিন কাটান, তখনো বলিউড ইন্ডাস্ট্রির একজনও কি তার চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন? যদি আপনি অপরাধবোধে ভুগে সুভাষ কাপুরকে কাজে নেওয়ার কথা ভাবতে পারেন, তাহলে তিনি ওই নারীকে কেন কাজ দেওয়ার কথা ভাবলেন না?”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস