বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তারাবিহর অনুমতি

টুডে নিউজ ডেস্ক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তারাবিহর অনুমতি

সৌদির মক্কা ও মদিনায় অবস্থিত প্রধান দুই মসজিদে তারাবিহ নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দুই পবিত্র মসজিদে তারাবিহ আদায়ের অনুমতি দিয়েছেন।

বিশ্বব্যাপী করোনার কারণে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে সৌদির প্রধান দুই মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল হারামসহ বিশ্বের প্রায় সব মসজিদেই নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদগুলোতে আজান দেওয়া হলেও মুুসল্লিরা এখন আর দলে দলে মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছেন না।

তবে সৌদির দুই মসজিদে তারাবিহ আদায়ের অনুমতি দেওয়া হলেও দর্শণার্থী ও সেখানে অবস্থানরত হজযাত্রীদের ওপর নিষেধাজ্ঞা থাকছেই। বুধবার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সির তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনার প্রকোপ ঠেকাতে সৌদির বিভিন্ন শহরে কারফিউ চলছে। কিন্তু চলতি সপ্তাহেই রমজান শুরু হবে। রমজান মাসকে কেন্দ্র করে সেখানকার কারফিউয়ের সময় কমিয়ে আনার পরিকল্পনা করছে সৌদি।

কয়েকদিন আগেই সৌদির কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের শীর্ষ ধর্মীয় নেতারা রমজানে বিশ্বের মুসল্লিদের ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানিয়েছেন, মুসল্লিদের জনসমাগম এড়িয়ে চলবে হবে। কারণ এটাই ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সবার এটা মনে রাখা উচিত যে, মানুষের জীবন হেফাজতে রাখা একটি মহৎ কাজ। এর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা সম্ভব।

চীন থেকে এই ভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সে কারণে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, বার বার হাত পরিষ্কার করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস