সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটনস্থল ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তাচ্ছিল নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) ডাক্তার প্রভাকর রায়। তিনি বলেন, প্রথমে বুকে তীব্র ব্যথা অনুভব করে এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ইসিজি করে নিশ্চিত হই তিনি মারা গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার বাবা বলেন আগে থেকেই হার্টে সমস্যা ছিল।

আজ বুধবার (২এপ্রিল) দুপুরবেলায় সাদাপাথর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তাচ্ছিল (১৪) সিলেটের জল্লার পাড় এলাকার বাসিন্দা প্রলয়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাচ্ছিল পরিবার সঙ্গে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ভ্রমণে গিয়েছিল। আনন্দঘন মুহূর্তের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এই মর্মান্তিক ঘটনায় তাচ্ছিলের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস