
| বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ২২১ বার পঠিত | পড়ুন মিনিটে

বিশেষ প্রতিনিধি, ভৈরব:: জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক সংক্ষিপ্ত সফরে ভারত এবং নেপাল যাওয়ার পথে ভৈরবের ব্যুরো প্রধান ও বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার অফিস পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি যাত্রা বিরতি কালে বিএমএসএফ ভৈরব উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ব্যুরো প্রধান মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু ভৈরব ব্যুরো কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান। এসময় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও পাঠকগণ সম্পাদক আবু বকর সিদ্দিক কে ফুলেল সংবর্ধনা সিক্ত করেন। সকল পর্যায়ের সাংবাদিক ও বিএমএসএফ এর সদস্যদের কাজ ও শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং আগামীদিনে জনতার নিঃস্বাস এর ৩০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া বাণীর ভৈরব- কুলিয়ারচর – প্রতিবেদক বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার সহসভাপতি মোঃ ফয়জুল কবীর, নাগর টিভির চেয়ারম্যান মোঃ শামছুল হক মামুন,সমাধান টিভির স্টাফ রিপোর্টার এআর মুশফিক,জনতার নিঃশ্বাস এর ভৈরব প্রতিনিধি কাজী আবুল হোসেন সৌরভ প্রমূক।বিজ্ঞপ্তি
