বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে মানহানির চেষ্টা! অভিযোগ ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে মানহানির চেষ্টা! অভিযোগ ছাত্রলীগ নেতার

মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ভাবে ভুয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক কুলাউড়ার সাঈদ খান শাওন ও তার পিতা মোঃ মুহিম খানসহ তাঁর পরিবারের মানহানির চেষ্টা করছে একটি মহল।

গত সোমবার প্রতিবেশী কুলাউড়া উপজেলার চাতলগাঁও এলাকার রউফ আহমদ শিবলু ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে মানহানি চেষ্টা করেছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতা শাওন। তার দাবী মিথ্যা তথ্যের ভিত্তিতে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ বৃস্পতিবার (০৩অক্টোবর) বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলন করে শাওন ও তার পরিবারের সুনাম নষ্ট করতে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এমন অভিযোগ এনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা শাওন বলেন, আমি স্কুল ও কলেজ জীবন থেকে পড়ালেখার পাশাপাশি কুলাউড়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। এর ধারাবাহিকতায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুলাউড়ার সন্তান হিসেবে সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছি। আমি সামাজিক সংগঠনের একজন কর্মী হিসেবে বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি, বিশ্ববিদ্যালয় রাজনীতি ও সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আমার নিজ উপজেলা কুলাউড়ায় কোন অভিযোগ আছে বলে আমার জানা নেই।

কিন্তু গত ৩০ সেপ্টেম্বর আমাকে জড়িয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে “কুলাউড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার পিতার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে রউফ আহমেদ শিবলুর একটি সংবাদ সম্মেলনের খবর আমার দৃষ্টিগোচর হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন উক্ত পোর্টাল উদ্দেশ্যমুলকভাবে তার বাবাকে অভিযুক্ত করতে গিয়ে তার ও সংগঠনকে জড়িয়ে পোর্টালে একটি অবান্তর তথ্য বিহীন সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচার করে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত বলে উল্লেখ করেন। তিনি পোর্টালের সংবাদ পরিবেশনকে সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেন শিবলুর জালিয়াতপূর্ণ দলিলকে চ্যালেঞ্জ করে তার পিতা ইতিমধ্যে কুলাউড়া থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করেছেন।
তিনি তার ও তার বাবার বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দুষ্ট চক্রের কবল থেকে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসন,গণমাধ্যমকর্মীসহ সমাজের সকলস্থরের বিবেকবান মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তার পিতা মুহিম খান উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও শিবলু সংবাদ সম্মেলনে যত ভূয়া তথ্য ও জালিয়াতির বিষয়গুলো প্রমানসহ তুলে ধরে সঠিক সংবাদ পরিবেশন করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস