শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ভাষা-সংস্কৃতি বিকৃত হয় এমন কিছু করা যাবে না : এমএ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাষা-সংস্কৃতি বিকৃত হয় এমন কিছু করা যাবে না : এমএ মান্নান

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রতিটি শিশু তার মানসিক বিকাশের প্রাথমিক পর্যায়ে তার পরিবার তথা সমাজে মূল্যবোধ ও আদর্শ ইত্যাদি শেখে। পরবর্তীতে নিজস্ব সংস্কৃতি লালন করার পাশাপাশি বিশ্বের অপরাপর সমাজ-সংস্কৃতি-সভ্যতার অন্তর্নিহিত বোধ অর্জন করতে পারে। আমাদের ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য বিকৃত হয় এমন কিছু করা যাবে না। এসব ব্যাপারে মমত্ব থাকতে হবে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- সর্বক্ষেত্রে বাংলাদেশের জন্য অকৃত্রিম ভালোবাসা ও আনন্দ নিয়ে কাজ করতে হবে। নইলে ভাষা, ঐতিহ্য-সংস্কৃতি এবং বাঙালিকে রক্ষা করা যাবে না। আমাদের হাতেই বাংলাকে রক্ষা করার গুরুদায়িত্ব। এ গুরুদায়িত্ব আমাদের নিষ্ঠার সাথে পালন করতে হবে।

জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে বর্ষপূর্তির অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আলোচনা সভা।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জাতীয় জীবনে সাংবাদিকরা বিশাল দায়িত্ব পালন করছেন। সংবাদপত্র ও ম্যাগাজিন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। তবে অনলাইনে যেসব খবর ছাপা হয় সেটি ভয়ংকর। এটি নিয়ে দেশে-বিদেশে চিন্তা ভাবনা চলছে।

তিনি বলেন, ৮ দিন হাওরের ছোট মাছ, শাখ-সবজি খেয়ে শরীর পুষ্ট করে ঢাকায় যাচ্ছি। এখন কাজ করতে হবে, দেশের উন্নতির জন্য। নিজেদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।

দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম ও অ্যাড. এনাম আহমেদ।

আলোচনা সভা শেষে জেলার ৫জন শিক্ষা সংগ্রামীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান, মুক্তিযোদ্ধা মালু মিয়াকে প্রয়াত যুবনেতা মইনুদ্দিন জালাল স্মৃতিপদক এবং দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষসেরা প্রতিনিধির আশিক মিয়ার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস