মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

ভারতে পালানোর সময় সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা কামাল

  |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে পালানোর সময় সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা কামাল

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার বাইরাখেল বিওপির ১২৯২ পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে পাওয়া তিনটি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ঔষধসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হুমকি, জমি দখল, পাথর কোয়ারি থেকে চাঁদাবাজি, নাশকতা ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে বলে জানা যায়। আটকের পর বিক্ষুব্ধ জনতা চড়াও হয় এবং বিগত দিনের অনিয়ম দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে কামাল আহমদকে অকাট্য ভাষায় গালাগাল করতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক কামাল আহমদ প্রথমে বিজিবির হেফাজতে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটেলিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুন্নবী পিএসসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস