রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের যতো সিনেমা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের যতো সিনেমা

ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল ২০১৯। ২১ আগস্ট থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। উত্তরবঙ্গ ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকদের উপদেষ্টা কমিটি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই পাঁচ দিনের উৎসবে দেখানো হবে সারা বিশ্বের ৩৬টি পূর্ণদৈর্ঘ্য ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

বাংলাদেশের সিনেপ্রেমীদের জন্য খুশির খবর হলো এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের তারকাদেরও সিনেমা। সিনেমাগুলো হলো শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’, জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’ এবং আরিফিন শুভ অভিনীত ভারতীয় ছবি ‘আহা রে’।

এখানে আরও প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের অফিশিয়াল ফেসবুকে জানানো হয়েছে এই তথ্য।

জানা গেছে, ‘সত্তা’ সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায়, জয়ার ‘কণ্ঠ’ প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন বিকাল চারটায় ও শুভ’র ‘আহা রে’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায়।

২২ আগস্ট হবে ফ্যাশন শো। যেখানে শীর্ষস্থানীয় ডিজাইনারদের পোশাক নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের শীর্ষস্থানীয় মডেলরা উপস্থিত থাকবেন।

গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল কমিটির সভাপতি ফিরদউসুল হাসান জানান, শিলিগুড়ির তিনটি প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন এবং নিউ সিনেমায় দেখানো হবে উৎসবের ছবিগুলো। থ্রি টায়ার এবং টু টায়ার সিটিকে প্রাধান্য দিয়ে উৎসবের আয়োজন হচ্ছে।

এছাড়া উত্তরবঙ্গের পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যেই নাকি হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস